শিরোনাম :
ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ইসলামপুর ব্রীজের সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে জনগণ

প্রতিনিধির নাম / ১৮০ বার
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

ইসলামপুর ব্রীজের সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে জনগণ
মোঃ খলিলুর রহমান ঃ নবীনগর পশ্চিম ইউনিয়নের ইসলামপুরের ব্রীজের সংযোগ সড়ক না থাকায় দুই পাশের পাকা রাস্তা ও ব্রীজের সুবিধা ভোগ করতে পারছেন না এলাকাবাসী। ব্রীজের কাজ সমাপ্ত হয় ২০২২ সালে। ব্রীজের দুই পাশের রাস্তার পিচ ঢালায়ের কাজও শেষ হয় ২০২৪ সালে। কিন্তু রহস্য জনক কারণে ব্রীজের দুইপাশের মাত্র চল্লিশ ফুট সংযোগ সড়কের কাজ হয়নি।সংযোগ সড়ক না থাকায় ইসলামপুর, সাদেক পুর, চরলাপাং এর স্কুল ও কলেজ গামী শিক্ষার্থী, হাসপাতাল গামী রোগীরা প্রায় সময় দূর্ঘটনার শিকার হয়।প্রায়সময় ঘটে অঙ্গ হানির ঘটনা।
এলাকাবাসী বলেন আমরা জানি ব্রীজের সংযোগ সড়কের জন্য ও বাজেট ছিল কিন্তু সংযোগ সড়কের কাজ না করেই ঠিকাদার চলে গিয়েছেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরু আলমের দারস্থ হয়েও আমরা প্রতিকার পাচ্ছি না। প্রতিদিন ইসলামপুর, সাদেকপুর, চরলাপাং সহ পার্শ্ববর্তী রায়পুরার মির্জাচর,শান্তিপুর,বাঁশ গাড়ীর হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। এ বিষয়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর আলম নূরাজ্জমের নিকট জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রকৌশলীকে ব্রীজের সংযোগ সড়কের জায়গা পরিদর্শন করে এসেছি আশা করছি শীগ্রই কাজ বাস্তবায়ন হবে।এ সময় এলাকার সাদন মিয়া ও আনোয়ার হোসেন বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুরোধ করছি তিনি যেন আমাদের এই সংযোগ সড়কের কাজ দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ