শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৯৬ বার
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মোঃখলিলুর রহমান খলিলঃ ০২/০২/২৫ রোজ রবিবার নবীনগরের একমাত্র সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি চমৎকার ভাবে কারুকাজ করে সাজানো হয়।সকাল দশটায় মশাল দৌড়ের মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়ে বিরতিহীন ভাবে ৩৬ টি ক্যাটাগরিতে ক্রিড়া প্রতিযোগিতা হয়।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় সহকারী প্রধান শিক্ষকের সমন্বয়ে শিক্ষক বৃন্দ একটি জাঁকজমকপূর্ণ ক্রিড়া প্রতিযোগিতা বাস্তবায়ন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার বেগম,নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার হাসনাৎ জাহান।
সহ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আবু মোছার নির্দেশনায় মাঠ সুসজ্জিত করার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক আব্দুল রহিম সাগর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনোরমা দেবি ও ফাতেমা তুজ জোহরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ