শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মৌলভী গ্রেফতার

প্রতিনিধির নাম / ২৮৬ বার
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মৌলভী গ্রেফতার
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফুজুল হাফিজিয়া মাদ্রাসার ৯ বছরের শিশু শিক্ষার্থী বায়োজিদ রহমানকে শিক্ষক আনোয়ার হুসাইন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।এই অভিযোগে নবীনগর থানা পুলিশ আনোয়ারকে গ্রেফতার করেছেন। গত শনিবার (০১-০২-২৫) বায়োজিদ রহমানের মা পারভিন বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন।
পারভিন বেগম জানান, আমার ছেলে ভয়ে এতো দিন আমাদের কোন কিছু বলে নাই। পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হুসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি।
শিশু বায়োজিদ রহমান বলেন, শিক্ষক আনোয়ার হুসাইন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে তাকে। কারো কাছে বললে হত্যার হুমকি দিয়ে আসছে বলে জানায়। নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রতিবেদককে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসাইনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ