শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সেনবাগে মাটির ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় গ্রেফতার ২

প্রতিনিধির নাম / ৪৫৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সেনবাগে মাটির ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় গ্রেফতার ২

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে মাটির ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর ) গ্রেফতারকৃত ২ আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সেনবাগ থানাধীন কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা বাড়ি এলাকায় গত ২২ ডিসেম্বর সকাল ১১টার দিকে দ্রুত ও বেপরোয়া গতিতে মাটির ট্রাক্টর চালানোর ফলে সৃষ্ট দূর্ঘটনায় নিহত মোঃ মেহেরাজ হোসেন (৫) ও আহত মেহেদী হাসান (৯ )।

উক্ত ঘটনার সহিত জড়িত ঘাতক ট্রাক্টর চালক সাব্বির হোসেন জনি (২৪), পিতা- জামাল উদ্দিন, সাং- আব্দুল নবী, ইলিয়াছ মেম্বারের বাড়ী, কোরেশ মুন্সীরহাট, থানা- দাগনভূঁঞা, জেলা- ফেনী ও তাহার সহযোগী মো: রমজান আলী সৈকত (২১), পিতা- মোঃ শহিদ উল্লাহ, সাং- বিন্নাগুনী, মকুবুল আহাম্মেদের বাড়ী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী’দ্বয়কে ধৃত করা হয় এবং ট্রাক্টরটি জব্দ করা হয়। বাদীর এজাহারের প্রেক্ষিতে ধৃত আসামীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ধৃত আসামীদেরকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ