শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নবীনগরে গাছের সাথে সাথে শক্রুতা! রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে রবিশস্য পুড়িয়ে ফেলার অভিযোগ।

প্রতিনিধির নাম / ৫০৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

🔴নবীনগরে গাছের সাথে সাথে শক্রুতা! রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে রবিশস্য পুড়িয়ে ফেলার অভিযোগ।

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিষাড়া গ্রামের টেকের বাড়ির মো. শহীদ মিয়ার ১৫শতাংশ জমির পিয়াজ/রসুন/ধইন্যা পাতা/লাউ গাছ রাতের আধারে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে ছারখার করে ফেলেছে, প্রায় বিশ হাজার টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন ভুক্তভোগী জমির মালিক।

এঘটনায় ভুক্তভোগী কৃষকের ছোট্ট ছেলে কায়কোবাদ বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে গত ১৯শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ভিটিবিষাড়া গ্রামের দক্ষিণ পাড়া যমুনানদীর পূর্ব পারের রবিশস্যের জমিতে। এতে তার ২০,০০০হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, রতনপুর ইউপির ০১ ওয়ার্ডের ভিটিবিশাড়া গ্রামের দক্ষিনপাড়া টেকবাড়ির শহীদ মিয়ার ১৫শতক ফসলি জমিতে প্রতি বছরের ন্যায় এবছরও পিয়াজ, রসুন, লাউ, ধৈন্না সহ বিভিন্ন রবিশস্য চাষ করেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের কায়কোবাদ।

গত ২০শে ডিসেম্বর রোজ শুক্রবার ফসলী জমির পরিচর্যা করতে এসে দেখে কে বা কাহারা রাতের আধারে প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োগ করে জমির রবিশস্য পুড়িয়ে ফেলেছে তখনও কীটনাশকের গন্ধে দমবন্ধের উপক্রম। ভুক্তভোগী শহীদ মিয়ার ছেলে কায়কোবাদ এই মধ্যযুগীয় বর্বরতা ও অমানবিকতা দেখে হত-বিহবল হয়ে মাথায় হাত রেখে কান্নায় ভেঙে পড়ে।

তিনি বলেন, আরও বলেন এই জমির রবিশস্য আমাদের পুড়ো পরিবারের একবছরের খোরাক! কে বা কারা আমার উপর শক্রতা করে আমাদের ১৫শতাংশ জমির রবিশস্য কীটনাশক প্রয়োগে পুড়িয়ে ফেলেছে, এতে আমার বিশ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি  হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিয়া একজন বয়োবৃদ্ধ মুমূর্ষু রোগী তিনি আজ ৪বছর ধরে বিছানায় শয্যাশায়ী, ওনার ছেলে আমাদের এলাকার নিঃসন্দেহে একজন ভালো ছেলে। রবিশস্যের গাছগুলো যেই পুড়িয়ে ফেলুক না কেন এতো বড় ক্ষতি তার  করা উচিত  হয়নি। শতশত গাছকে জিবন্ত হত্যা করা হয়েছে। এই ঘঠনার সাথে যারা সম্পৃক্ত থাকুক না কেনো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুখোশ উন্মোচনে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

রিপোর্টারঃ মো.আলাউদ্দিন আকাশ: ‘প্রচার সম্পাদক, নবীনগর নিউ মডেল প্রেসক্লাব, ব্রাক্ষণবাড়িয়া।
মোবাইল- ০১৭৯৪০০১১৪৫

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ