শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে : শাহজাহান

প্রতিনিধির নাম / ৪১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে : শাহজাহান

মোহাম্মদ আবু নাছের ব্যুরো চীফ নোয়াখালী:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে, শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে। আদালতে আলেম-ওলামাদের ডান্ডা বেড়ি পড়িয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে শ্রমিক কল্যাণ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সভার আয়োজন করে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ঘুম, খুন, নির্যাতন ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরি নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। ১০ টাকা চালে পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে।

শাহজাহান বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধ অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে। এরপর আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে প্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যে নেতা কর্মী রেখে পালিয়ে যায় তারা দেশ প্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার সুযোগ রয়েছে তবে এই দেশে আসার মাধ্যমে তাকে গুম, খুন, নির্যাতন ও মানুষ হত্যার বিচারের মাধ্যমে অপরাধী হয়ে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সামনে আসতে পারবে।

নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ