শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়াল ঘরে আগুন লেগে গরু-ছাগল পুড়ে ছাই

প্রতিনিধির নাম / ৫৪৪ বার
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়াল ঘরে আগুন লেগে গরু-ছাগল পুড়ে ছাই
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরের বালুয়াটি গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে ছয়টি গরু একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার(০৯ ডিসেম্বর) ভোরে মো. বেদন মিয়ার গোয়াল ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মো. বেদন মিয়া বালুয়াটি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

মো. বেদন মিয়া জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।

অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ছয়টি গরু ও এক’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।তাদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ