শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

মুরাদনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি কায়কোবাদের সুস্থ্যতা কামনায় দোয়া।

প্রতিনিধির নাম / ৪১৮ বার
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মুরাদনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি কায়কোবাদের সুস্থ্যতা কামনায় দোয়া।

নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মুরাদনগর আসনের সাবেক সাংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকবপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোসনাবাদ গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেওয়া হয়।

বিএনপি নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম সরকার।

আকবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফ খানের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ সোহেল সামাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন নয়ন, বিএনপি নেতা মোঃ মোর্শেদ আলম ভূঁইয়া, মোঃ আব্দুস সাত্তার, সালাহ উদ্দিন খান মেম্বার, মিজানুর রহমান কানু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক মোল্লা, আকবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মুন্না সরকার, যুবদল নেতা মোঃ আলম, শাহ আলম, মোঃ সেলিম চৌধুরী, মোঃ আউয়াল, মোঃ জসিম, মোঃ নাছির। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বাচ্চু মিয়া, আবু মুছা, বিডিয়ার মিটল, শিশু মুহুরি, মোঃ মফিজ, সাধন মিয়া, মামুন সাকিল, কামরুল হাসান, মোঃ সাইফুল, বিল্লাল হোসেন, মোঃ সফিক, সেলিম মিয়া, মোঃ আবুল, মোঃ ফাহিম এবং হোসনাবাদ গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থ্যতা কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ