শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

নবীনগরে সাতমোড়া গ্রামে রাতের আধারে বসতভিটা পুড়ে ছাই’ আগুনের দাউদাউ শব্দে ঘুম ভাঙ্গে মানুষের

প্রতিনিধির নাম / ৪২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

🔴নবীনগরে সাতমোড়া গ্রামে রাতের আধারে বসতভিটা পুড়ে ছাই’ আগুনের দাউদাউ শব্দে ঘুম ভাঙ্গে মানুষের।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< আলাউদ্দিন আকাশ বিশেষ প্রতিনিধিঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ম অগ্নিকান্ডের ঘটনায় এক প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই, এতে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায়৭/৮লক্ষ টাকা। গভীর রাতে ঘঠে যাওয়া এই দুর্ঘঠনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া পূর্বপাড়ার মরহুম শিশু মাষ্টারের ছেলে সৌদিআরব প্রবাসী মো, জসিম উদ্দিন নিজের বারান্দা ওয়ালা টিনসেড বসতঘরে। জানা যায়, ঢাকায় বাড়ি নির্মানের কাজে জসিম উদ্দিনের পরিবারের লোকজন সবাই ঢাকা ছিলো। ধারণা করা হচ্ছে, ঘরের ভিতরে রাখা ইলেকট্রনিকস যন্ত্রপাতি থেকে বুধবার রাতের যেকোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমেষেই বাড়ি ও ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতি ৭/৮ লক্ষ টাকা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিনের পরিবারের লোকজনের সাথে কোনপ্রকার যোগাযোগ করা যায়নি, আজ ঢাকা থেকে সাতমোড়া আসার কথা রয়েছে ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিন এর স্বজনেরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ