শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

রাজশাহী জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম / ৪৩৯ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

রাজশাহী জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে তাদের মোহনপুর বিদ্রীকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই মাহাবুব আলম গত বৃহস্পতিবার বিকেলে মোহনপুর বিদ্রীকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তয় মোহনপুর থানাধীন বিদ্রীকা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ মিঠুন আহম্মেদ @ মিঠু (৩১) ও সাব্বির (২৫) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। মিঠুন বিদ্রীকা গ্রামের মৃত: ময়েজ আলীর ছেলে ও সাব্বির ভাতুরিয়া গ্রামের ফুয়াদ আলীর ছেলে। আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ মামলা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ