শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সকিনা হানিফ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪০৭ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

কোম্পানীগঞ্জে সকিনা হানিফ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সকিনা হানিফ ফাউন্ডেশন এর উদ্যােগে নতুন বাজার ইসলামীয়া মডেল দাখিল মাদ্রাসার সার্বিক সহযোগিতায় মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় ও মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মানিক ও তাঁর ভাই আবদুর রহিম সবুজ এর মমতাময়ী মা সকিনা হানিফ স্মৃতি ফাউন্ডেশন এর নামে ফাউন্ডেশনের নামকরণ করা হয়। সকিনা ফাউন্ডেশন এর সভাপতি আসাদুল ইলাহ মোঃ ফয়েজ উল্যাহ ও সাধারণ সম্পাদক হলেন ২০০৩ সালে গঠিত নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবদীন মানিক।

সার্বক্ষণিক তদারকীতে ছিলেন নতুন বাজার ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলী হোসেন ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুর রশিদ বিএসসি। সকিনা হানিফ ফাউন্ডেশন এর উদ্যােগে ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।,, এবছর কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাদ্রাসার তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ২০০০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ