শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক এর বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম / ৫০০ বার
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক এর বিদায় সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ’র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক নওগাঁয় অতিরিক্ত জেলা জজ হওয়ায় তাঁকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করেন জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. হায়দার আলী খন্দকার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, সহকারী জজ মো. ইমামুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান, সিজেএম কোর্টের হিসাব রক্ষক আফজাল মাহমুদ খাঁন, এ.ও বাদেশ আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল।
বক্তারা বিদায়ী অতিথির উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এসময় আদালতের বিচারক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিদায়ী বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জেলা জজ কোর্টের জারীকারক আখের আলী এবং গীতা পাঠ করেন সিজেএম কোর্টের তুলনাকারক রঞ্জন কুমার ঘোষ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ