শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কুমিল্লা হোমনায় দুর্গন্ধযুক্ত অর্ধ গলিত লা*শের সন্ধান

প্রতিনিধির নাম / ৪৫৪ বার
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

কুমিল্লা হোমনায় দুর্গন্ধযুক্ত অর্ধ গলিত লা*শের সন্ধান

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

হোমনা সরকারি হাসপাতাল রোড সংলগ্ন ফকির বাড়ির
জাহাঙ্গীর মিয়ার পাঁচ তলা ভবনে ৫ম তলায় ভাড়াটিয়ার দুর্গন্ধযুক্ত অর্ধ গলিত লা*শের সন্ধান পেয়েছেন পুলিশ।

জানাগেছে হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। ওই যুবতীর নাম লাইমা(২২)। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রমের হায়েত মিয়ার মেয়র ঘরের নাতনি।

কুমিল্লার হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে হোমনা থানা পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হবে আগামীকাল।

পুলিশসূত্রে জানাগেছে, লাইমার মা বাবা সাথে পাকিস্থান থাকতো পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজ বুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথ বিয়ে হয়।

হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাস জানিয়েছেন- লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়াগেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ