শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাভারে আট মামলার আসামি আলোচিত ‘মামা জাকির গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৪০৭ বার
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সাভারে আট মামলার আসামি আলোচিত ‘মামা জাকির গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে ছাত্র-জনতা হত্যায় আট মামলার আসামি জাকির হোসেন (৪৩)ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রাতে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মোর্শেদ।

মামা জাকির সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ভাগ্নে বলে জানা গেছে। তিনি রাজীবের সব অবৈধ ব্যবসা দেখাশোনা করতেন বলে অভিযোগ রয়েছে।

থানা পুলিশ জানায়, সাভারে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এমন আটটি হত্যা মামলার আসামি জাকির। গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে জাকির হোসেনসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা গা ঢাকা দেন।

সাভার মডেল থানায় উপ-পরিদর্শক তানভীর মোর্শেদ বলেন, গ্রেপ্তার মামা জাকিরকে শনিবার রাতে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দায়ের হওয়া ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে রিমান্ডের আবেদনও করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ