শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ

প্রতিনিধির নাম / ৩৮৫ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ
মোঃ খলিলুর রহমান খলিলঃ ১৯/১০/২৪ রোজ শনিবার নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।সকাল নয়টায় নবীনগর লঞ্চ ঘাট থেকে মরিচাকান্দির উদ্দেশ্য যাত্রাকরে।এ সময় দুটি সংগঠনের ষাটজনের মতো সদস্য, পরিবার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। লঞ্চের মধ্যে দুই সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লঞ্চ প্রথমে গিয়ে রায়পুরার শান্তি পুরে যাত্রা বিরতি করে। শান্তি পুরে দুই সংগঠনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা গোল শূন্য ড্র হয়।খেলা শেষে এমপি টিল্লায় অবস্থান করে মেঘনা নদীতে সাঁতারের আয়োজন করা হয়। গোসল শেষে লঞ্চ মরিচাকান্দির উদ্দেশ্যে রওয়ানা করে,মরিচা কান্দিতে হালকা নাস্তা করে সদস্যরা লঞ্চ নিয়ে সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সলিমগঞ্জের দুপুরের খাবার-দাবারের পর লঞ্চ পুনরায় নবীনগরের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা সাতটায় এসে নবীনগর লঞ্চঘাটে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে।
এ সময় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর সভাপতি ইখতিয়ার মামুন, সাধারণ সম্পাদক রুহুল আমিন যাবতীয় আনন্দ ভ্রমণ চমৎকার ভাবে সমাপ্তি হওয়ায় সদস্যদের ধন্যবাদ জানান ও আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ