শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে ১ হাজার ৪০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম / ৪৯৬ বার
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নোয়াখালীতে ১ হাজার ৪০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।

সোমবার (১৪ অক্টোবর ) সকালে তার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আবদুল হক বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। তিনি তার বসতঘরে ইয়াবা রেখে বেচাকেনা করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আবদুল হকের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আবদুল হকের নামে নতুন আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ