শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম / ৪৩৩ বার
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় পাঠানপাড়া স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মারুফুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতামত উপস্থাপন করেন স্থানীয় মোঃ মুনিরুল ইসলাম মুনির,সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,নাজনীন ফাতেমা জিনিয়া, ইউসুফ আলী লাভলু, চিনা খান,সেলিম হোসেন,আব্দুল আজিজ,সাইদুর রহমান,ফিরোজ আলী, মতিউর রহমান, ভুটু,কমল প্রমুখ। মতবিনিময় সভায় স্কুলের উন্নয়ন ও সমস্যা সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে সর্বাধিক গুরুত্ব বহন করেছে পাঠানপাড়া স্কুলের বার্থরুম নির্মান কাজের অগ্রগতি নিয়ে। আলোচনা অন্তে উঠে আসে চলমান সরকারি কাজের অবহেলা ও ধীরগতি নিয়ে। এ বিষয়ে স্থানীয়রা সিদ্ধান্ত নেন চলমান কাজের গতি ফিরে আনতে সংশ্লিষ্ট দপ্তরে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষক কে সাথে নিয়ে এলাকার স্কুলের সমস্যা সমাধানে সকলে মিলে এক সাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আসিফ,মাসুম,তানভীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ