শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সাভারে মাদ্রাসাশিক্ষার্থী হত্যাচেষ্টায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম / ৪১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সাভারে মাদ্রাসাশিক্ষার্থী হত্যাচেষ্টায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

মোঃ মনির মন্ডল,সাভারঃ সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে তাহমিদ হাসান রিফাত (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার গাজীরচট মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আলিম বিভাগের পরীক্ষার্থী তাহমিদ হাসান রিফাত বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। রিফাত সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে গুরুতর জখমসহ হত্যা প্রচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হলে সাভার সরকারি কলেজের সামনে বুকে, বাম হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তাহমিদ হাসান রিফাত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ