শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম / ৩৮৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ অস্ত্র, মাদক পাচারকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ চৌধুরীর নেতৃত্বে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাউর ফতেহপুর গ্রামে অভিযান চালানো হয়েছে।

অভিযানে মোঃ আলী আকবর (৫৫) এবং মোঃ মতি মিয়া (৪৫) নামে দুজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি রামদা, ২টি চাকু, ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। পরে তাদেরকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনীর নবীনগর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আসিফ চৌধুরী জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ