শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

হোমনায় ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম / ৪১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

হোমনায় ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলা সদরের একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে মো. খোকন মিয়া (৩৬)নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত
খোকন মিয়া(৩৬) হোমনা পশ্চিমপাড়া ফকির বাড়ির মৃত ইমান আলীর ছেলে।

গতকাল বুধবার ( ৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে হোমনা সদর হাসপাতালের পশ্চিম পার্শ্বে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ভবনের মালিক ইতালি প্রবাস মো. রব মিয়া গ্রাম কৃষ্ণপুর।সে প্রবাসে অবস্থান করায় ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

পাশের ভবনের নির্মাণ শ্রমিকরা জানান, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি খোকন মাটিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতাল নেয়ার পর সে মারা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সোরতহাল রিপোর্ট করে লাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ দিকে নিহতের ভাই মো. জসিম উদ্দিন বলেন, নিহত খোকনের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কেহ তাকে মাথায় আঘাত করে ৬ তলা বিল্ডি এর ছাদ থেকে ফেলে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত খোকন মাদকাসক্ত ছিল ও মাদক বিক্রতাদের সঙ্গে চলা-ফেরা করতো। খোকন সহ তার বন্ধুরা প্রায় সময় এ বিল্ডিং এর ছাদে আড্ডা করতো। এ ঘটনায় আলমগীর নামের এক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম জানান, হোমনা হাসপাতাল থেকে নিহত খোকনের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদান্তে জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। থানায় অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানাযাবে। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ