শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৪৮২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নোয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ