শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মাঝির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ৬১৫ বার
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মাঝির লাশ উদ্ধার

মোঃ খলিলুর রহমান খলিলঃ

মঙ্গলবার (৮ অক্টোবর)নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং নামক স্থানে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় নবীনগর থানাঘাটের নৌকার মাঝি হিল্লুল মিয়া (৩৫) মরদেহটি উদ্ধার করেন তার স্বজনরা। নিহত হিল্লাল মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের মৃত নয়াব আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, তিতাস, বুড়ি ও মেঘনা নদীতে দীর্ঘ দশ বছর যাবৎ নৌকাচালায় হিল্লাল মিয়া।

গত ৬-১০-২০২৪ ইং সন্ধ্যায় যাত্রী নিয়ে দুর্গারামপুর যায় তিনি। নৌকা নিয়ে যাওয়ার পর নিখোঁজ হন হিল্লাল মিয়া। পরবর্তী সময়ে দুর্গারামপুর নৌকা ঘাটে হিল্লাল মাঝির নৌকাটি পাওয়া গেলেও মাঝিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা নবীনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তখন নবীনগর থানা পুলিশসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজের কোনো সন্ধান পাননি।

তবে আজ ৮ অক্টোবর নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে হিল্লাল মাঝির ভাসমান লাশ উদ্ধার করে নিহতের স্বজনরা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, হিল্লাল মাঝির নিখোঁজ হওয়ার ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় অভিযোগ দিয়েছিলেন। আমরা খোঁজ নিচ্ছিলাম, তবে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
হিল্লুল মিয়ার মৃত্যুর খবরে নৌকা ঘাটের মাঝিদের মধ্যে আতংক বিরাজ করছে। মাঝিরা ঘটনার সত্যতা বের করে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ