শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

হোমনায় ওয়াই ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ৩১৫ বার
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

হোমনায় ওয়াই ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিচ থেকে মো. সিরাজুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মো. সিরাজুল ইসলাম(৪৫) হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দির মৃত মো. জয়নাল আবেদীনের ছেলে ও চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, নিহত সিরাজুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের নাজমা বেগম নামের তার এক ধর্মবোনের বাড়িতে বেড়াতে যাইতো। কিন্ত ধর্মবোন নাজমার সাথে সিরাজুল ইসলামের পরকিয়ার সম্পর্ক আছে বলে তার পরিবার সন্দেহ করতো। এ নিয়ে তাঁর সংসারে অশান্তি বিরাজ করছে। বিষয়টি নিয়ে ধর্মবোন নাজমার পরিবারের সাথে বিরোধ চলে আসছে।

নিহত সিরাজুল ইসলামের ছেলে মো. টুটুল জানান শনিবার(৫ অক্টোবর) রাতে বাবা জাহাঙ্গীর আলমেরর দোকানে আড্ডা দিয়ে রাতে বাড়ি আসে নাই। রবিবার সকালে শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিকট তার লাশ পাওয়া যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। খবর পেয়ে বাবা কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে সাধারণ ডায়েরী করে বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করে। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, লাশ বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করা হয়েছে। মামলা হলে বাঞ্ছারামপুর থানায় হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ