শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম / ৪৫৩ বার
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছে। এ সংবাদের প্রেক্ষিতে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলসহ সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুপুর ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ এর উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ্য হতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ