শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রতিনিধির নাম / ৪০৯ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

69

নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বিকেলে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ-সমাবেশে নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা নজির আহমদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ফিরোজ আলম।

গণ-সমাবেশ উদ্বোধন করেন, নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতী শামসুদ্দোহা আশরাফী।

আরো বক্তব্য রাখেন, মাওলানা খলিলুর রহমান, ছাত্রনেতা নূরুল বশর আজিজী,মুফতী মুহা.আসেম, মাওলানা আবুল কাশেম আমিনী,জেলা সহ সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, মাওলানা কামাল উদ্দিন, কাউসার আহমাদ, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, মু. হাবিবুর রহমান সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশের সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাষ্ট্রের সকর বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।

এসময় হাজার হাজার ইসলামী আন্দোলন এর সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ