শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

৫৯ বিজিবি কতৃক ভারতে পাচারের সময় স্বর্নসহ এক জন গ্রেফতার

প্রতিনিধির নাম / ৪৭৩ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

৫৯ বিজিবি কতৃক ভারতে পাচারের সময় স্বর্নসহ এক জন গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ০১জন আসামীসহ ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) আটক।রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ অক্টোবর ২০২৪ ইং তারিখ সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।

এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-EG0785687) আজিম খান, পিতা- মৃত সামছুল হক খান, গ্রাম- শেকরনগর, পোষ্ট-শেকরনগর, থানা- সিরাজদীখান এবং জেলা- মুন্সিগঞ্জকে চোরাচালানের উদ্দেশ্যে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) ভারতে পাচারের সময় আটক করা হয়। আটককৃত স্বর্ণ জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করতঃ এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য-১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা। আটককৃত ব্যক্তিকে সন্ধ্যায় মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ