শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার, ৫৩ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

প্রতিনিধির নাম / ৪৯৯ বার
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার, ৫৩ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় টানা ৫৩ ঘন্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকরা সরে গেলে দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গার্মেন্টসের কয়েক শ শ্রমিক।

শ্রমিকরা বলেন, গত তিন দিন ধরে সড়কে অবস্থান করে শ্রমিকরা আন্দোলন করছি। কিন্তু কোনো পক্ষই আমাদের সঙ্গে কথা বলেনি। আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।

জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য্য ছিল। কিন্তু মালিকপক্ষ কোনো পাওনা পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকী তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও ঝুলিয়ে দেয় তারা। পরে শ্রমিকরা নোটিশ দেখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের টানা ৫৬ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে। এই খবর পাওয়ার পর দুপুর ১টার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। পরে সড়কে যান চলাচল শুরু হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ