শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম / ৬০৩ বার
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপ সমূহে ইতোমধ্যেই পূজা মন্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি’র টহল দল কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সোনামসজিদ বিওপির আওতাধীন বালিয়াদিঘী পূজামন্ডপ সংলগ্ন এলাকায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ও সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অধিনায়ক বলেন ইতোমধ্যেই আমাদের বিজিবি’র টহল দল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে রেকি করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবারের পূজায় বিজিবি তথা আমরা সকল প্রকার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করছি যাতে আপনারা অনাড়ম্বর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। পূজা চলাকালীন সময়ে বা পূজা শুরুর পূর্বে যদি কোন দুষ্কৃতিকারী বা অপশক্তি দ্বারা পূজা মন্ডপে হামলা/ভাংচুর হওয়ার সম্ভাবনা মনে হলে সাথে সাথে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতিকে নির্দেশ দেন। এছাড়াও সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসব যেন তারা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গন্য মান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ