শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন

প্রতিনিধির নাম / ৪৫৩ বার
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও সর্বপ্রকার সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ডেমোক্রেসি ওয়াচের, আস্থা প্রকল্পের সহযোগিতায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, অস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার, মোসাঃ আরিফা খাতুন, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র মোঃ শিহাব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সদস্য সোহেল রানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ছাত্রজনতা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি দেশে আইনের শাসন বাস্তবায়িত হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখছি ধর্মীয় দাঙ্গা, নারী নির্যাতন, পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব ঘটনার দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না এবং মানুষ এখন ভয়ে থাকছে। এসব নিয়ে আওয়াজ না তুললে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে৷ পাহাড়ি, বাঙালি বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দিতে হবে। একটি কুচক্রী মহল পাহাড়িদের নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে দমন করার দাবি জানান বক্তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ