শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রতিনিধির নাম / ৪৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

নবীনগরে বেপরোয়া সিএনজির ধাক্কায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ

মোঃ খলিলুর রহমান খলিলঃ নবীনগরে সিএনজির ধাক্কায় জবা রাণী বিশ্বাস (০৭)নামে প্রথম শ্রেণির আলাউদ্দিন খা বিদ্যানিকেতনের স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মৌড়ে এই ঘটনা ঘটে। নিহত জবা রাণী বিশ্বাস শিবপুর গ্রামের সূর্য বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত জবা রাণী সকালে বাড়ি থেকে স্কুলে যান। স্কুলে যাওয়ার পর জল খাবারের জন্য দোকানে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির সিএনজি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে নরসিংদী নামক স্থানে সে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিরাপদ সড়ক চাই নবীনগর এর সভাপতি সঞ্জয় শীল বলেন আমরা লিফলেট আকারে এক বছর আগে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি যেন সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
নিরাপদ সড়ক চাই সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন নবীনগর টু রাধিকা মহাসড়ক নবীনগর বাসীর নিকট এখন আতংকের নাম ও মৃত্যু ফাঁদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ