শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেশীয় অস্ত্রশস্ত্রসহ মাথাভাঙ্গা ইউনিয়ন মেম্বার আটক তানভীর ইসলাম আলিফ

প্রতিনিধির নাম / ৫৭৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশীয় অস্ত্রশস্ত্রসহ মাথাভাঙ্গা ইউনিয়ন মেম্বার আটক
তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লা হোমনায় আজ বৃহস্পতিবার ভোর ৫:১০ মিনিটে বিশেষ অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নিজ ঘরে আটক মাথাভাঙ্গা ইউনিয়ন শাহআলী মেম্বার ৩৫ । আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসআই ইহসানুল হাসান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি চলাকালে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হোমনা থানা ০১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের বর্তমান মেম্বার শাহ আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে । সেই সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

পরে আসামী শাহ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার বিল্ডিংয়ের শয়ন কক্ষের ভিতরে লুকিয়ে রাখা সকল অস্ত্রের সন্ধান দেন।

এসময় পুলিশ আসামির তথ্য মতে খাটের নীচ হইতে ০১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, যাহার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে, ০১টি কাঠের হাতলযুক্ত রামদা, যাহার কাঠের বাট ১৪ ইঞ্চি, লোহার অংশ অনুমান লম্বা ২৪ ইঞ্চি, ০১টি কাঠের হাতলযুক্ত চাপাতী, যাহার কাঠের অংশ ৫ ইঞ্চি, স্টিলের অংশ ১০ ইঞ্চি, ০৪টি লোহার চল, ০২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ০৩টি চাকু, যাহার ০১টি কাঠের হাতল ও অপর ০২টি প্লাস্টিকের হাতল, ০১টি ঐবীড় ব্লেড, লম্বা ১২ ইঞ্চি, ০১টি কাঠের হাতল যুক্ত পাট্টা, যা যেহার কাঠের অংশ ২০ ইঞ্চি, লোহার অংশ ১০.৫ ইঞ্চি, যাহা একপাশে ধারালো অস্ত্র হিসাবে পরিচিত এবং ০১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। এ সময় সকল দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে ।

বর্ণিত ঘটনায় এসআই ইহসানুল হাসান বাদী হইয়া এজাহার দায়ের করিলে আইনি ধারা- দি আমর্স অ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (ভ) রুজু হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ