শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধির নাম / ৪৯৬ বার
আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক।

নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর।

আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মাসকট শ্রমিকরা কাজ যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেয়। এ সময় সামনের রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে।

এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়। আহত হন অন্তত ২০ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ