শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত

প্রতিনিধির নাম / ৪৯০ বার
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত

মোঃ খলিলুর রহমান খলিলঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুইজন আহত হয়েছে।তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঐ তাইয়ান আহমেদ ফাহাদ বাঞ্চারমাপুর উপজেলার সদরের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের দুই নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে চারজন আহত হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাহাকে মৃত ঘোষণা করে। আহত তিনজন সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ