শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে জেলা কৃষক দলের সদস্য সচিবসহ আটক ৮

প্রতিনিধির নাম / ৫৬৬ বার
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে জেলা কৃষক দলের সদস্য সচিবসহ আটক ৮

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ার পোশাক খাতে নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিবসহ মোট আটজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া ও পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

পুলিশ জানান, যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে ছয়জনকে আটকের পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করে।

একই সময় যৌথবাহিনীর আরেকটি দল আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালায়। এসময় বিএনপি নেতা অ্যাডভোকেট আবু হানিফকে আটক করা হয়। তিনি ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব।
পুলিশ জানায়, ঝুট ব্যবসার আড়ালে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেয়ার জন্য বহিরাগতদেরকে মোটা অংকের বিনিময়ে ভাড়া করে নিয়ে আসা এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদুর রহমান বলেন, যৌথ বাহিনী মোট আটজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পোশাকখাত অস্থিরতার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ