শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

জনপ্রতিনিধি কর্তৃক জায়গা দখল থানায় মামলা

প্রতিনিধির নাম / ৫৬১ বার
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নবীনগরে বর্তমান ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্তৃক তার লাঠিয়াল বাহিনী দ্বারা জোরপূর্বক অবৈধভাবে জায়গা জমি দখল। ভুক্তভোগী নারী কর্তৃক থানায় অভিযোগ।

জনতা নিউজ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ মন মিয়া কর্তৃক একই গ্রামের মরহুম কলিমুদ্দিন এর মেয়ে রাজিয়া বেগম এর ভূমি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী রাজিয়া বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেনঃ প্রায় ২৫ বছর যাবৎ আমি ওয়ারিশ সূত্রে, খারিজ খতিয়ান এবং বিজ্ঞ আদালতের রায়ের মূলে ০৩ দাগে ২৭.৭৫ শতাংশ ভূমির শান্তিপূর্ন দখলদার। আমার স্বামীর বাড়ি নবীনগর পৌরসভার আলিয়াবাদ গ্রামে হওয়ায় জায়গা জমি দেখা শুনার জন্য কিছুদিন পর পর ইব্রাহিমপুর গ্রামে যাই। কিছুদিন পূর্বে আমার জায়গায় স্থাপনা নির্মাণের জন্য উপস্থিত হলে ইব্রাহিমপুর গ্রামের মন মিয়া মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমাকে লাঞ্ছিত এবং অপদস্থ করে। এক পর্যায়ে লাঠিয়াল বাহিনী সহ কুখ্যাত ভূমিদস্যু মন মিয়া আমাকে বলে কখনো যদি আমার জায়গায় স্থাপনা নির্মাণ করতে যাই আমাকে বিবস্ত্র করে বেঁধে পেটানো হবে হবে এবং আমার প্রান নাশের হুমকি প্রদর্শন করে। এই মুহূর্তে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের জন্য নবীনগর থানায় অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছি।

আমি নবীনগর উপজেলা প্রশাসন এবং বর্তমান সরকারের নিকট আমার অবৈধভাবে দখলকৃত  সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অনুরোধ করছি।

ভুক্তভোগী

রাজিয়া বেগম

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ