শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বানভাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে আসলো ইসলামবাগ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

প্রতিনিধির নাম / ৪৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বানভাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে আসলো ইসলামবাগ
মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলা বোদা পৌর সভা ২নং ওয়ার্ডে অবস্থিত ইসলামবাগ মাদ্রাসাটি। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা মরহুম ফুরফুরা পীর সাহেব। আজ দুপুর বারো টায় ইসলামবাগ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ও উক্ত মাদ্রাসার শিক্ষকগণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এ সময় মাদ্রাসার প্রায় ২শত ছাত্র-ছাত্রী বন্যা কবলিত এলাকার জন্য অর্থ দিয়ে সহায়তা করেন। অত্র মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ ইমরান গণমাধ্যম কর্মীদের জানান বাংলাদেশের যেকোনো দুর্যোগে ইসলামবাগ মাদ্রাসা পাশে থাকবে ইনশাল্লাহ। বন্যায় যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ তাদেরকে যেন বেহেস্ত নসিব করেন। ইসলামবাগ মাদ্রাসার শিক্ষক মোঃ রিফাত বলেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষকদের এই টাকা দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় সহায়তা করা হবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বানভাসি মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ইসলামবাগ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোঃ রেজাআনুল আলম রিজু গণমাধ্যম কর্মীদের জানান বানভাসি মানুষদের সহযোগিতা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে,আপনারা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবেন এবং অর্থ দিয়ে সহযোগিতা করবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ