শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিনিধির নাম / ৫৭৯ বার
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদসবৃন্দ। শনিবার (২৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ১৬ বছর আগে দেশে গণতন্ত্রের নামে এক দলীয় শাসন ব্যবস্থা শুরু হয়েছিলো। দেশের সকল সেক্টরে ছিল দলীয়করণের দৃশ্যমান চিত্র। তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল সমাজ, লেখক কেউই এর বাইরে ছিল না। সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহসও কারো ছিল না। আর যারা তা দেখিয়েছে তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে একপেশে করা হয়েছিল। হামলা করে মামলা দিয়ে জেলে পুরে রাখতেও শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার পিছপা হয়নি। কিন্তু তারপরও দেশ গঠনে জামায়াত ইসলামী বাংলাদেশ বরাবরই বলিষ্ট ভূমিকা রেখেছে, রাখছে এবং রাখবে। তবে নতুন স্বাধীনতায় ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। তারা বুকের তাজা রক্ত ঢেলে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। আর তাই এই সোনার বাংলাকে নতুন করে সাজানোর দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে বলে তিনি মনে করেন।

জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে, জেলা জামায়াতের নায়েবে আমির নাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সহকারী সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, জেলা ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক, সহ-সেক্রেটারি আবুল হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ