শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণ (৪৭৪বোতল) ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি

প্রতিনিধির নাম / ৫২৮ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সোনামসজিদ সীমান্ত থেকে বিপুল পরিমাণ (৪৭৪বোতল) ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের ব্যাপারে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন। মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৩ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক রাত ১২:০০ ঘটিকার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এপ্রেক্ষিতে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় সুবিধাজনক স্থানে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে আনুমানিক রাত ১২০০ ঘটিকায় ভারতীয় চোরাকারবারীরা ০২টি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের অভ্যন্তর হতে পাগলা নদীতে ভাসিয়ে দিলে তা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহলদল তা দেখতে পেয়ে বস্তা ০২টি উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল বস্তা ০২টি খুলে বস্তার ভিতর হতে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ