শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

রাণীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম / ৫৭৫ বার
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাণীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি..
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদরাসার সভাপতি আব্দুল করিম গাঁ ঢাকা দিয়েছেন।

জানা গেছে, ২০১১ সালে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদিস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদরাসাটি গড়ে উঠে। মাদরাসাটির দুইটি শাখা রয়েছে। একটি ছাত্রীদের জন্য আবাসিক এবং অপরটি ছাত্রদের জন্য অনাবাসিক। আবাসিকে ১৫/১৬ জন কিশোরী রাত যাপন করে। মাদরাসার সভাপতি আব্দুল করিম রাতের বেলা প্রায় সময় আবাসিকে যাতায়াত করতেন এবং মেয়েদের জুস খাওয়াতেন। জুসে মেশানো থাকতো চেতনানাশক ওষুধ বা ঘুমের বড়ি। আর সেই ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রীদের ধর্ষণ করতেন।

৮ জুলাই সব ছাত্রীদের ছুটি দেওয়া হলেও ৩জন ছাত্রীকে সভাপতির নির্দেশেক্রমে ছুটি দেওয়া হয়নি। মাদরাসার সভাপতি আব্দুল করিম ওই রাতে গিয়ে ওই ৩ কিশোরীকে ঘুমের ওষুধ মেশানো জুস খাওয়ান। কিশোরীরা ঘুমিয়ে গেলে গভীর রাতে মাদরাসার ভেতরে প্রবেশ করে এক কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি পরদিন জানাজানি হলে স্থানীয় অভিভাবক মহল ও লোকজন প্রতিবাদ জানান এবং আব্দুল করিমের বাড়ি ঘেরাও করেন।

নাম প্রকাশ না করা শর্তে মাদরাসার এক কিশোরী জানান, সভাপতি আব্দুল করিম প্রায় সময়ই মাদ্রাসায় আসতেন এবং মাঝে মধ্যে ছাত্রীদের জুস খাওয়াতেন। জুসের মধ্যে ঘুমের ওষুধ থাকতো। সবাই যখন ঘুমিয়ে যেত তখন সভাপতি তাদের ওপর নির্যাতন চালাতেন।

স্থানীয় ইউপি সদস্য মইন উদ্দীন কাবুল বলেন, বিষয়টি জানাজানি হলে আমরা এক শিক্ষককে ঘটনাটি তদন্তে ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলতে বলি। তাঁদের সঙ্গে কথা বললে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা সভাপতির বিচার চেয়েছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে মাদরাসার সভাপতি আব্দুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদিস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদ্রাসা’ আবাসিক ‘বালিকা হিফজুল কুরআন’ বিভাগে কিছু কোমলমতি ছাত্রী যারা ছিলো তাদের সাথে অনৈতিক কাজ করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মাদরাসার সভাপতি আব্দুল করিমে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে উক্ত ওয়ার্ড ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাংবাদিকদের জানান. আমরা এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা প্রাণ পন চেষ্টা করছি এই অপরাধের কঠোরভাবে বিচারের জন্য।
বিষয়টি এলাকায গনমানুষের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ