শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম / ৫৮৭ বার
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আলমগীর, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১২/০৭/২০২৪ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় বোদা থানাধীন ০৫ নং বড়শশী ইউপির ০২ নং ওয়ার্ডের তেতুলের মোড়স্থ জনৈক মোঃ আজাহারুল ইসলাম এর মুদি দোকানের সামনে বগদুলঝুলা হতে ভাউলাগঞ্জ গামী পাকা রাস্তায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় আসামি ১। মোঃ ভূট্টু (৩৫), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-নাউতারী সয়েরপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় অবৈধ মাদকদ্রব্য ৪০০ (চারশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে ধৃত করা হয় এবং অপর পলাতক আসামী মোঃ শাহ আলম (৩৫), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং নাউতারী পাহারিয়াপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় কৌশলে দৌড়িয়ে পালিয়ে যায়। এসআই মোঃ আলমগীর এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদ্বয়ের এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৩, তারিখ ১৩/০৭/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম, এসআই মো: আলমগীর ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ