শিরোনাম :
সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বন্দরে উন্নয়ন মূলক সভায়- সেলিম ওসমান বার বার এক খেলা চলবে না

প্রতিনিধির নাম / ৫৫১ বার
আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

বন্দরে উন্নয়ন মূলক সভায়- সেলিম ওসমান
বার বার এক খেলা চলবে না

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- জিহাদ হোসেন

নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, এক খেলা খেলেছেন। বার বার এক খেলা চলে না। উপজেলার নির্বাচন পয়সার খেলা হয়েছে। আমার কাছে হিসাব আছে ১২ কোটি টাকা দিয়ে সে উপজেলা নির্বাচন করেছে। ১২ কোটি টাকা দিয়ে বন্দরে অনেক উন্নয়ন মূলক কাজ করা যেত। কোথায় কোথায় টাকা খরচ করেছেন তা বের করা হবে। মনে রাখবেন মাইরের উপরে কোন ঔষধ নাই। আমি সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান আমার উপর দিয়ে কথা বলতে পারবে না। প্রয়োজনে আমি আমার ৪ চেয়ারম্যানকে নিয়ে বন্দর উপজেলার উন্নয়ন মূলক কাজ করব।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫ টায় বন্দর উপজেলার বালুরচরস্থ আনন্দ রিভারভিউ পার্কে উন্নয়ন মূলক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি সেলিম ওসমান আরো বলেন, উপজেলার নির্বাচন শপথ নেওয়ার পর আমার সাথে যোগাযোগ না করে সে আইন শৃঙ্খলা মাসিক মিটিং করেছে। আমি কি ছিলাম না। আমি কি উপদেষ্টা না। সেখানে কোন মুক্তিযোদ্ধা ও আমার কোন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হননি। বর্তমান চেয়ারম্যানকে বলব আপনি পরিবারতন্ত্র কোন কিছু করার চেষ্টা করবেন না। আমি আরো অনুরোধ করব আপনি আপনার পরিবারের ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন বন্ধ করেন। আমি আপনাকে সম্মান করব। আপনি নির্বাচন বন্ধ করুন। আমি শান্তি ফিরে আনার জন্য মাকসুদকে অনুরোধ করছি। শান্তি ফিরে না আসলে কেঁচো বের করতে চাইলে সাপ বের হয়ে আসবে।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ, রশীদের সভাপতিত্বে
ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, এ সালামের সঞ্চলনায় উন্নয়ন মূলক মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আলী হোসেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা হানিফ কবির প্রমুখ।

উন্নয়ন মূলক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, নাসিক ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন, নাসিক ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ মুছাপুর ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ