শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রানীশংকৈলে এতিম-অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিনিধির নাম / ৬৪১ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

রানীশংকৈলে এতিম-অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নিবন্ধিত বেসরকারি ১৯টি এতিমখানায় ৮৬৬ জন এতিমকে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার এবং ৩৬ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এতিম-অসহায় ব্যক্তিরা অনুদানের চেক পেয়ে সমাজসেবা অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ