শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম / ৭৭৩ বার
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী বণার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

রোববার (২৩ জুন) নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এদিনে নোয়াখালী সফর কালে নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার।

এসময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন খেলন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বণার্ঢ্য আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কন্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ