শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম / ৮০৯ বার
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

একে আজাদ রাণীশংকৈল( ঠাকুরগাঁও)  প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নেকমরদ বাজার এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।

রবিবার (২৩ জুন) সকাল ৯ টায়  উপজেলার নেকমরদ বাজার এলাকার মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এবং একটি কসমেটিকস দোকানে এ ঘটনা ঘটে।

এদিকে রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাসিম ইকবাল জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগতে পারে। 

তিনি আরো জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জবাইদুর রহমান (৫৫) এর মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এবং নেকমরদের গন্ডগ্রাম, আমপাতারি মৃত নূর মোহাম্মদ (৫০)এর ছেলের নিজাম এর কসমেটিক দোকানের আগুন নেভায়। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ৪ লক্ষাধিক টাকার মত ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ