শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় আমের ক্যারেটে ফেনসিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৭৯৪ বার
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

আশুলিয়ায় আমের ক্যারেটে ফেনসিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

মোঃমনির মন্ডল,সাভারঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৯২ বতল ফেনসিডিলসহ মোঃ শান্ত আহমেদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ একটি আভিযানিক দল

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ শান্ত আহমেদ (২৩) কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথভাবে আশুলিয়ার বাইপাইল এলাকায় আভিযান পরিচালনা করে। এসময় আমের ক্যারেটে লুকিয়ে আনা ৩৯২ বোতল ফেনসিডিলসহ শান্ত নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট ফেনসিডিল বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ