শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭৮৬ বার
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
সেনবাগ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুন ) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বর্ধিত সভায় সেনবাগ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ বেলাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফারুক আহমেদ মিলন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক আবদুল মান্নান সিরাজী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী।

এসময় উপস্হিত ছিলেন, সেনবাগ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মনু, যুগ্ম আহবায়ক ডা: জসিম উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ওলী ভূঁইয়া, সদস্য ইলিয়াস মেম্বার, মনির হোসেন, খাজা আহমদ আজিম,গোলাম মহি উদ্দিন বাহাদুর, নুর আলম।

উক্ত সভায় আবদুল আউয়াল বাবুল, মো: জাহাঙ্গীর আলম ও মনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ