শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭৫৫ বার
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে কুষ্টিয়ার এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজু ও গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২১ জুন শুক্রবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শুক্রবার দুপুরে
কালীগঞ্জ
উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং মলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত
মানববন্ধনে এশিয়ান টিভি কালীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমানে সভাপতিত্ব ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার,
কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পনির, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি কাজী নোমান, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তাগণ গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মী ও কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা কালীগঞ্জসহ দেশের কোথাও যদি সাংবাদিকদের উপর হামলা হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ