শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সেনবাগ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রতিনিধির নাম / ৮২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সেনবাগ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :

সেনবাগ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ জুন) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্হানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ এর কার্যালয়ের আয়োজনে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের দুপুর সোয়া ১টায় চট্টগ্রাম প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

এসময় সেনবাগ উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম দিপু, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম সহ চট্টগ্রাম বিভাগে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীগণ শপথ গ্রহণ করেন।

এসময় নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ