শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিবালয়ে একটি বিদ্যালয়ের পুনর্মিলনীতে শিল্পী আশিককে চুড়ান্ত করায় প্রাক্তনদের ক্ষোভ

প্রতিনিধির নাম / ৯৬৭ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

শিবালয়ে একটি বিদ্যালয়ের পুনর্মিলনীতে শিল্পী আশিককে চুড়ান্ত করায় প্রাক্তনদের ক্ষোভ

শিবালয় ( মানিকগঞ্জ প্রতিনিধি):

এক সপ্তাহ পর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উলাইল ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে ১৯৭৩ – ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইদুল আযহার পরের দিন পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। জমকালো আয়োজনে এবারের পুনর্মিলনী একটু ব্যাতিক্রম হবে।ইতিমধ্যে ৯০০ জনের মত প্রাক্তন শিক্ষার্থী তাদের রেজিষ্ট্রেশন শেষ করেছে।রেজিষ্ট্রেশনের প্রাথমিক মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সিদ্ধান্ত হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন শিল্পীকে আনা হচ্ছে। শুক্রবার সর্বশেষ মিটিংয়ে দেশের বিখ্যাত ফোক শিল্পী আশিক কে আনার সিদ্ধান্ত হলে প্রাক্তনদের অধিকাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।বিশেষ করে অত্র বিদ্যালয়ের ২০১৬ থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগযোগ মাধ্যম ও বিদ্যালয়ের নিজ নামে আনঅফিশিয়াল পেজে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে যাচ্ছেন। কেউ কেউ পুনর্মিলনী বয়কট ও রেজিষ্ট্রেশন বাতিলের দাবি তুলছে।তাদের দাবি আশিক কে যাতে না আনা হয়। সালমা বা পড়শিকে আনলে তারা পুনর্মিলনীতে অংশ নিবে, যদি আশিককে আনা হয় তবে তারা অংশ নেবে না।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ