শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কাঁচপুরে বেড়েছে মোবাইল ছিনতাই

প্রতিনিধির নাম / ৮৮৯ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

কাঁচপুরে বেড়েছে মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- জিহাদ হোসেন

নারায়ণগঞ্জের কাঁচপুরে বেপরোয়া হয়ে উঠেছে মোবাইল ছিনতাইকারী চক্র। দিনে দুপুরে মটরসাইকেল যোগে মোবাইল ছিনতাই করছে তারা। প্রতিনিয়ত কাঁচপুরের নয়াবাড়ি, বিসিক গেট সংলগ্ন, আল- নুর মেইল, পাঠাত্তা চাঁদমহল এলাকা, সেনপাড়া ও কলাপট্টি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত বুধবার বিকেলে কাঁচপুর এসএস সিএনজি পাম্পের সামনে মহাসড়কে ফুটওভার ব্রিজ নিচে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন ইব্রাহিম (৩৩) নামের এক যুবক। মোটরসাইকেল যোগে দুই যুবক তার হাতে থাকা মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়। ভুক্তভোগী ইব্রাহিম জানান, কাঁচপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ফুটওভার ব্রিজ নিচে তখনি দুই জন মোটরসাইকেল এসে ছো মেরে নিয়ে যায় আমার মোবাইল।

তিনি বাংলা নিউজ২৪ এর ক্যামেরা পার্সন বলে জানান। এছাড়াও আরও একজন ভুক্তভোগী সুমন জানান, কাঁচপুর ব্রিজের ওপরে সন্ধ্যার সময় হেটে আসছিলেন তখন ৪/৫জনের একটি দল ছুরি ঠেকিয়ে মোবাইল নিয়ে যায়। সজীব নামে আরও এক যুবক বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা আসছিলেন পুলিশের সাথে কথা বলার জন্য তখন তিনি জানান, মোবাইল কানে দিয়ে চাঁদ মহলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন মোটরসাইকেল যোগে দুই যুবক মোবাইল টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলো, শক্ত করে ধরে রাখায় নিতে পারেনি। এই বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই পংকজ কান্তি সরকার বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে কাঁচপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। আমরা আজ শনিবার থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করবো দুটি টহল টিমও রাস্তায় থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ